জরুরি বার্তা
স্মার্ট পিভিসি আধার ও ভোটার কার্ড প্রিন্টিং - আপনার নরমাল পেপারের আধার ও ভোটার কার্ডকে জলরোধী দীর্ঘস্থায়ী অরিজিনাল এটিএম কার্ডের মতো পিভিসি কার্ডে মাত্র কয়েক মিনিটে প্রিন্ট করে নিন।
Logo

S.R ONLINE ZONE

বার্নিয়া (মল্লিক মার্কেট)

সাবির মণ্ডল: 7432067217

সরাসরি হোয়াটসঅ্যাপ করুন
সাধারণ জিজ্ঞাসা ও নির্দেশিকা

প্রয়োজনীয় ডকুমেন্টস ও প্রশ্নোত্তর গাইড

দোকানে আসার পূর্বে কোন কাজের জন্য কী কী আসল নথি সঙ্গে আনতে হবে, তা এক নজরে দেখে নিন।

আধার কার্ডের কাজ কি প্রতিদিন হয়? কীভাবে টোকেন কাটব?

না, সরকারি নিয়মে এবং ক্যাম্পের শিডিউল অনুযায়ী আধার কার্ডের কাজ নির্দিষ্ট কিছু নির্ধারিত দিনে পরিচালিত হয়। তাই হয়রানি এড়াতে আমাদের ওয়েবসাইটের আধার স্লট বুকিং পেজে গিয়ে সক্রিয় তারিখ দেখে আগে থেকেই নাম ও আধার শেষ ৪ সংখ্যা দিয়ে টোকেন বুক করে নিন।

আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করতে কী কী লাগবে?

মোবাইল নম্বর লিংকের জন্য শুধুমাত্র আপনার আসল আধার কার্ড এবং যে নম্বরটি আপনি লিংক করাতে চান সেই সক্রিয় ফোনটি (OTP পাওয়ার জন্য) সঙ্গে নিয়ে আসবেন। কোনো অতিরিক্ত ডকুমেন্টের প্রয়োজন নেই।

বাচ্চাদের ৫ ও ১৫ বছরের বায়োমেট্রিক আপডেটে কী প্রয়োজন?

বাচ্চার বার্থ সার্টিফিকেট (ডিজিটাল কপি), বাচ্চার বর্তমান আধার কার্ড, অভিভাবকের (বাবা/মা) আধার কার্ড এবং বাচ্চার সরাসরি উপস্থিতি বাধ্যতামূলক।

নতুন প্যান কার্ড করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

আধার কার্ড (মোবাইল নম্বর লিংক থাকলে পেপারলেস ইনস্ট্যান্ট ই-প্যান ২ ঘন্টার মধ্যে পাবেন), ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সাদা কাগজে স্বাক্ষর। মাইনর (১৮ বছরের নিচে) হলে অভিভাবকের আধার কার্ড প্রয়োজন।

কাস্ট সার্টিফিকেটের (SC / ST / OBC) জন্য কোন কাগজপত্র তৈরি রাখবেন?

রক্তের সম্পর্কের আত্মীয়ের কাস্ট সার্টিফিকেট (বংশতালিকা সহ), আবেদনকারীর আধার ও রেশন কার্ড, পারিবারিক ইনকাম সার্টিফিকেট, পিতা-মাতার আধার এবং ১৯৯৩/১৯৫০ সালের পুরোনো বসবাসের প্রমাণপত্র (খতিয়ান/দলিল)।

দোকানের কাজের সঠিক সময়সূচী কী?

আমাদের দোকান প্রতিদিন দুটি শিফটে খোলা থাকে: সকাল ৯:০০ টা থেকে ১:০০ টা পর্যন্ত এবং দুপুর ২:৩০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত

অন্য কোনো তথ্যের জন্য জানতে চান?

সাবির মণ্ডলকে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করুন যেকোনো সময়।

7432067217 (WhatsApp)